দেশের অন্যতম আলেমেদ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব, খিলগাঁওস্থ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস, দারুল উলুম হাটহাজারী ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মজলিসে শুরার অন্যতম সদস্য আল্লামা নুরুল ইসলাম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
সোমবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেইজে এক বার্তায় এ শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় লিখা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
আল্লাহ তা’য়ালা মরহুমকে জান্নাতে উঁচু মাকাম দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত ভক্ত-অনুসারী, ছাত্র-শিষ্য ও পরিবারকে ধৈর্য্যধারণ করার তাওফিক দান করুন










