spot_img
spot_img

আল্লামা নুরুল ইসলামের ইন্তেকালে মাওলানা মাহমুদুল হাসান এর গভীর শোক

দেশের অন্যতম আলেমেদ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব, খিলগাঁওস্থ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস, দারুল উলুম হাটহাজারী ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মজলিসে শুরার অন্যতম সদস্য আল্লামা নুরুল ইসলাম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর ও জামিয়া মাদানিয়া যাত্রবাড়ী মাদরাসা মহাপরিচালক মাওলানা মাহমুদুল হাসান।

আজ সোমবার (২৯ নভেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় মাওলানা মাহমুদুল হাসান বলেন, মাওলানা নূরুল ইসলাম রহ. একাধারে সুবক্তা, লেখক, সংগঠক ও দ্বীনের একজন ত্যাগী দাঈ ছিলেন। তিনি বেফাক ও হাইয়াতুল উলিয়ায় আমাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন। তিনি ছিলেন আমাদের সহযোদ্ধা ও সহকর্মী। তাকে হারিয়ে সত্যিই আমরা গভীরভাবে শোকাহত।

বেফাক সভাপতি বলেন, জীবনের প্রারম্ভে তিনি তাফসির মাহফিলের মাধ্যমে সমাজ পরিবর্তনে ব্যাপক ভূমিকা পালন করেছেন। এছাড়া তিনি দ্বীন ইসলাম তথা খতমে নব্যুয়তের মর্যাদা রক্ষার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ইসলাম ও খতমে নব্যুয়তের মর্যাদা রক্ষার আন্দোলনে সক্রিয় ছিলেন। একজন প্রথিতযশা আলেমে দ্বীন হিসেবে দ্বীনী শিক্ষা তথা ইলমে নবুবির বিস্তারেও তার অবদান অবিস্মরনীয় হয়ে থকাবে।

মাওলানা মাহমুদুল হাসান বলেন, মাওলানা নূরুল ইসলাম রহ. ছিলেন এদেশের শিক্ষাসংস্কার আন্দোলনের সচেতনকর্মী। কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ সংগঠন হাইয়াতুল উলিয়া ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকে তার অবদান চির স্মরণীয় হবে থাকবে। তার অভাব পূরণ হওয়ার মতো নয়। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের উচু মাকাম দান করুন। তার পরিবারকে সবরে জামিল দান করুন। আমিন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ