দেশের অন্যতম আলেমেদ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব, খিলগাঁওস্থ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস, দারুল উলুম হাটহাজারী ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মজলিসে শুরার অন্যতম সদস্য আল্লামা নুরুল ইসলাম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী এবং মহাসচিব মাওলানা আব্দুল আজীজ।
আজ সোমবার (২৯ নভেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় এ শোক প্রকাশ করেন।
নেতৃদ্বয় বলেন, মাওলানা নুরুল ইসলাম জিহাদী দ্বীর্ঘ সময় হাদিসের খেদমত করে গেছেন। তিনি ইসলামী বই পুস্তক রচনাসহ অসংখ্য দ্বীনি খেদমতের সাথেযুক্ত ছিলেন। বিশেষ করে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মৃত্যুতে দেশ একজন প্রখ্যাত আলেম ও রাহবারকে হারিয়েছে, যা অপূরণীয়।
নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন এবং আল্লাহর দরবারে পরিবারকে সবরে জামিল ইখতিয়ারের তাওফিক কামনা করেন।










