spot_img

সরকার ফাঁকিবাজ; ফাঁকি দিয়ে মানুষের অধিকার কেড়ে নেয়: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার ফাঁকিবাজ। তাই ফাঁকি দিয়ে মানুষের ভোট কেড়ে নেয়। ফাঁকি দিয়ে মানুষের অধিকার কেড়ে নেয়। তারা মানুষকে জিডিপি নির্ভর উন্নয়ন বোঝানোর চেষ্টা করছে।

সোমবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সামাদ হলে কল্যাণ রাষ্ট্র ভাবনা শীর্ষক নাগরিক ঐক্যের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকারকে মানুষ পছন্দ করে না। ভোট ডাকাতি, দুঃশাসন, এক ব্যক্তির কাছে সব ক্ষমতা কেন্দ্রীভূত করা- এসব কারণেই মানুষ তাদের পছন্দ করে না। তারা এখন সত্য কথা বললেও মানুষ বিশ্বাস করে না। মানুষের সুখও একটা বড় জিনিস। আমার কাছে টাকা আছে। কিন্তু রাস্তায় বের হলে হঠাৎ কোনো এক গাড়ি আমাকে চাপা দিতে পারে। হতে পারে সেটা সিটি করপোরেশনের গাড়ি অথবা সুন্দর কোনো গাড়ি। আমার রাস্তায় কোনো নিরাপত্তা নেই, চলার নিরাপত্তা নেই।

তিনি বলেন, মানুষ যে টাকা বেতন পায়, তা দিয়ে চলে না। কারণ জিনিসপত্রের দাম বেড়ে গেছে। উন্নয়ন আমি সেটাকেই বলবো, যেটা মানুষের সব প্রয়োজন মেটায়।

মান্না বলেন, অনেকেই হয়তো খেয়াল করবেন বিএনপি কল্যাণ রাষ্ট্রের কথা বলে। আওয়ামী লীগও বলে, জামায়াতে ইসলামিও বলে। তারা যদি কল্যাণ রাষ্ট্রের কথা বলে থাকে, তাহলে আজ কেন বেগম জিয়াকে চিকিৎসার জন্য সরকারের কাছে ধরনা দিতে হচ্ছে?

spot_img
spot_img
spot_img

সর্বশেষ