দেশের অন্যতম আলেমেদ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব, খিলগাঁওস্থ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস, দারুল উলুম হাটহাজারী ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মজলিসে শুরার অন্যতম সদস্য আল্লামা নুরুল ইসলাম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি মাওলানা রেজাউল হক ও সেক্রেটারী মুফতি ছালেহ আহমদ।
আজ সোমবার (২৯ নভেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক যৌথ শোকবার্তায় তারা এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম আল্লামা নূরুল ইসলাম রহ. আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহের কল্যানে কাজ করে গেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ইসলাম, মুসলিম উম্মাহ ও খতমে নব্যুয়তের মর্যাদা রক্ষার আন্দোলনে সক্রিয় ছিলেন। তাহার ইন্তেকালে আমরা একজন দরদি অভিভাবক কে হারালাম।
নেতৃদ্বয় বলেন, শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম রহ. একজন প্রখ্যাত হাদীস বিশারদ ও মুফাসসিরে কোরআন ছিলেন। কোরআন এর বাণী মানুষের কাছে পৌঁছে দিতে দেশের বিভিন্ন প্রান্তে ও বিশ্বে বিভিন্ন দেশে সফর করতেন। তাহার ইন্তেকালে যে শূণ্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। দেশ জাতি ও মুসলিম উম্মাহ তাহার সকল অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।










