spot_img
spot_img

ট্রাকের সাথে ধাক্কা লেগে বাস খালে; আহত ২০

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ট্রাকের সাথে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ২০ জন আহত হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের সেবারহাট বাজার সংলগ্ন তিন পুকুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ট্রাকের সাথে একটি যাত্রীবাহী বাস ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে কথা হয় সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারীর সাথে। তিনি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ