spot_img
spot_img

আমেরিকায় স্কুলের ভেতর কিশোর সন্ত্রাসীর হামলা; নিহত ৩

নিজের স্কুলে ঢুকে নির্বিচারে গুলি চালালো ১৫ বছরের এক কিশোর। গুলিচালনার ঘটনায় তিনজন নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে আটজন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) আমেরিকার অকল্যান্ড কাউন্টির একটি স্কুলে ঘটেছে এই ঘটনা। ওকল্যান্ড কাউন্টির শেরিফ অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনার কথা।

নিহত তিনজনের মধ্যে রয়েছে ১৪ এবং ১৭ বছরের বয়সের দুই কিশোরী, ১৬ বছরের এক কিশোর। আহত আটজনের মধ্যে ছয়জনের অবস্থা আপাতত স্থিতিশীল। বাকি দু’জনের অস্ত্রোপচার হয়েছে। এদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন।

নাবালক আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শেরিফ অফিস বলেছে, গ্রেফতারের সময় আততায়ী ছাত্র কোনো বাধা দেয়নি। সে আইনজীবী চেয়েছে। কেন এই কাজ সে করল তা নিয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ