spot_img

এক শিক্ষার্থী বলেছে আমি নাকি বাসে চড়া জানি না, কথাটা ঠিক না: প্রধানমন্ত্রী

সড়কে নানা দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি দেখলাম এক শিক্ষার্থী বলেছে আমি শুধু গাড়িতেই চড়ি, কাজেই আমি বাসে চড়া জানি না। কথাটা ঠিক না। আমাদের জীবনে আমরা যেমন গাড়িতেও চড়েছি, বাসেও চড়েছি, শুধু বাসে কেনো, আমি যা যা চড়েছি তাতো বোধোহয় এই ছাত্ররা চড়ে নাই।

বুধবার (১ ডিসেম্বর) সকালে বিজয়ের মাসের প্রথম দিন বাংলাদেশ শিশু একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল এবং রাজধানীর ধানমন্ডিতে নারী উদ্যোক্তাদের জন্য ১২ তলা ‘জয়িতা টাওয়ার’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি রিকসায় চড়েছি, ভ্যানে চড়েছি, মাছের ট্রলারে সাগর পাড়ি দিয়েছি, আমি সাম্পানে সাগর পাড়ি দিয়েছি। আমি মাইলের পর মাইল কাদামাটি ভেঙে হেঁটেছি, আমি ধানের আল বেয়ে হেঁটেছি। আমি বাংলাদেশটাকে চেনার জন্য, বাংলাদেশের মানুষের জন্য কাজ করবার জন্য, বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই আমি না ঘুরেছি।

শেখ হাসিনা বলেন, বাসে তো আমরা যখন স্কুলে পড়তাম, ধানমন্ডিতে যখন বাস শুরু হলো, আমরা বাসে করেই যেতাম। ধানমন্ডি থেকে আজিমপুর স্কুল সবাই আমরা বাসে করেই যেতাম। আমি ৮১ সালে বাংলাদেশে এসে যখন সমগ্র বাংলাদেশ সফর করি তখন আমরা বাস ভাড়া করে নিয়ে যেতাম, মিনি বাসে যেতাম। বাংলাদেশে আমার মনে হয় এমন কোনো কিছু নেই যেখানে আমি চড়ি নাই। সেভাবে চড়ে চড়েই, কাজ করে করেই কিন্তু প্রধানমন্ত্রী হয়ে আজকে বাংলাদেশের উন্নয়ন করতে সক্ষম হচ্ছি। আমি যদি বাংলাদেশকে না চিনতাম তহালে এতদ্রুত বাংলাদেশ এত উন্নতি করতে পারতো না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাস্তায় নেমে গাড়ি ভাঙা ছাত্রদের কাজ নয়, এটা কেউ করবেন না। দয়া করে যার যার শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যান, লেখাপড়া করেন। আর যারা দোষী তাদের খুঁজে বের করে অবশ্যই শাস্তি দেওয়া হবে, সেটা আমরা করব।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অনেক সতর্ক। সঙ্গে সঙ্গেই অপরাধীদের খুঁজে বের করা হয়েছে। তাছাড়া সবকিছুর ভিডিও ফুটেজও রয়েছে। তাই যেকোনো সময় যেকোনো অপরাধ সংঘটনের ক্ষেত্রে তাদের ধরে ফেলা খুব একটা কঠিন কাজ নয়। আধুনিক প্রযুক্তির ব্যবহার করেই সেটা করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ