বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের উদ্যোগে বুধবার (১ ডিসেম্বর) বাদ আসর জেলা আলিয়া মাদ্রারাসার মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হয়েছে। মাহফিলটি আগামী ২ ও ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।
মাহফিলে আগত মুসল্লিদের উদ্দেশ করে ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতী রেজাউল কারীম বলেছেন, যারা মাহফিলে এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখেরাতের খেয়াল অন্তরে জায়গা দিন। দিল থেকে বড়ত্ব এবং আমিত্ব বের করে আল্লাহর পথে নিজেকে বিলীন করে দিন।
তিনি বলেন, দ্বিনী মাহফিল দুনিয়াবি কোনো উদ্দেশ্যে নয় বরং পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এখানে দুনিয়াবি কোনো স্বার্থের কারণে আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন, তবে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির
জন্য প্রস্তুতি গ্রহণ করুন।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে মাহফিলে বয়ান পেশ করবেন মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম। এছাড়াও বয়ান করবেন মাওলানা ওমর ফারুক সন্দীপী, অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল আওয়াল, অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ, মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, ডাঃ সিরাজুল ইসলাম সিরাজী (নওমুসলিম), মাওলানা আহমদ আলী, হযরত মাওলানা ফয়জুর রহমান, হযরত মাওলানা আব্দুল হক, মাওলানা মুফতি তাজুল ইসলাম, মাওলানা রেজাউল করিম, মাওলানা রেজাউল করিম আবরার সিলেট।










