ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মন চাইছে আমি আত্মহত্যা করি। একটি চেকে ডিসেম্বর বাংলায় লিখেছি বলে কাউন্টার থেকে চেকটি ফেরত দিয়েছে। কোন দেশে আছি?
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।
মন্ত্রীর দেওয়া এ পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। মাত্র ১ ঘণ্টায় পোস্টটি শেয়ার হয়েছে ৫৮৬টি। এ ছাড়া কমেন্টস করেও মন্ত্রীর এমন ক্ষোভের সঙ্গে সহানুভূতি প্রকাশ করছেন নেটিজেনরা।










