spot_img
spot_img

প্রথমবারের মতো কুকদ্বীপে করোনা শনাক্ত

১৭ হাজার জনসংখ্যাবিশিষ্ট দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দেশ কুক দ্বীপ বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি টিকাকরণ হয়েছে। সেখানকার ৯৬ শতাংশ নাগরিকের দুটি টিকাই নেওয়া শেষ। যদিও মহামারির গত দুই বছরে করোনা সংক্রমণ ঘটেনি এই দ্বীপে। তবে শেষ রক্ষা হলো না।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এই প্রথম করোনা সংক্রমণ ধরা পড়েছে কুক দ্বীপে।

কুক দ্বীপের প্রধানমন্ত্রী মার্ক ব্রাউন এক বিবৃতিতে বলেন, ১০ বছর বয়সী এক বালক কোভিডে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবারই কুক দ্বীপে এসেছে সে। বিমানবন্দরে পরীক্ষার সময় করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপরই তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।’

মনে করা হচ্ছে, ছেলেটি নিউজিল্যান্ড থেকে কুক দ্বীপে ঢুকেছে। ২০২০-তে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ার পরই দ্রুত পদক্ষেপ নেয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই দেশ। পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করে। ফলে কোভিড থাবা বসাতে পারেনি। কিন্তু সম্প্রতি সীমান্ত খুলে দেওয়ায় এবং পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিতেই সংক্রমণ ধরা পড়ল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ