ইয়েমেনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও বিস্তৃত করার ওপর গুরুত্ব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
ইয়েমেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী আবদুল ওয়াহিদ আবু রাসকে দেওয়া এক বার্তায় তিনি এ গুরুত্বারোপ করেন বলে জানিয়েছে ইয়েমেনের বার্তা সংস্থা সাবা।
বার্তায় আরাঘচি বলেন, দুই ভ্রাতৃপ্রতিম দেশের ঐতিহাসিক সম্পর্ক অভিন্ন স্বার্থের ভিত্তিতে আরও জোরদার ও বিস্তৃত করা উচিত।
একইসঙ্গে ইয়েমেনের ওপর আরোপিত অবরোধের নিন্দা জানান তিনি। আরাঘচি বলেন, ইয়েমেনের ওপর আরোপিত অন্যায্য ও অবৈধ অবরোধ দেশটির জনগণের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করেছে।
বার্তায় সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়েও আলোচনা করা হয়েছে।
সূত্র : সাবা, তাসনিম নিউজ











