spot_img

গত ২৪ ঘণ্টায় আরও ৫৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৩ জন ডেঙ্গু রোগী। তাদের নিয়ে চলতি ডিসেম্বর মাসের প্রথম তিনদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৪ জন।

শনিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় (৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৪ ডিসেম্বর সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া ৫৩ জনের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ২৯ জন।

কন্ট্রোল রুম জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ২৯৩ জন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ভর্তি আছেন ২১৩ জন আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ৮০ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ২৭ হাজার ৪৩৬ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ১৪৫ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ