spot_img
spot_img

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের নায়েবে আমীর আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী।

আজ (৪ ডিসেম্বর) শনিবার খিলগাঁও কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে মরহুম মহাসচিব আল্লামা নুরুল ইসলাম রহ.-এর জন্য বিশেষ দুআ করা হয় এবং সদ্য নিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

অনুষ্ঠিত বৈঠকে মরহুম মহাসচিব আল্লামা নুরুল ইসলাম রহ.-এর জন্য ঢাকা ও চট্টগ্রামে দুআ মাহফিল করার সিদ্ধান্ত গৃহিত হয়। দুআ মাহফিলের অনুষ্ঠানটি আগামি (২২ ডিসেম্বর) ঢাকার খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় হেফাজতের উদ্যোগে অনুষ্ঠিত হবে।

বৈঠক থেকে কারাবন্দী সকল আলেম-ওলামাদের মুক্তি ও করোনা মহামারী থেকে নাজাতের জন্য দেশব্যাপী সকল মসজিদ মাদরাসায় বিশেষ দুআর আহবান জানানো হয়। এবং একই সাথে সকল নিরাপদ আলেম-ওলামা ও তৌহিদী জনতার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আনোয়ারুল করীম, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস নদভী, প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, দাওয়া সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, সহকারী দাওয়া সম্পাদক মাওলানা ওমর ফারুক, মাওলানা মোবারক উল্লাহ, মাওলানা মুসতাক আহমদ ও মাওলানা শাব্বির আহমদ রশীদসহ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ