spot_img
spot_img

আজকেও রামপুরা ব্রিজে শিক্ষার্থীদের অবস্থান; সতর্ক অবস্থানে পুলিশ

ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর রামপুরা ব্রিজে নিরাপদ সড়কের দাবিতে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তবে যান চলাচলে যেন বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার পরপরই ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজ ও হাতিরঝিলের সংযোগ সড়কে জড়ো হয়ে প্রতিবাদ মিছিল করতে থাকে।

কিছুক্ষণ অবস্থানের পর সোয়া ১২টার দিকে রামপুরা ব্রিজের ওপর রেলিং ঘেঁষে দাঁড়িয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় ‘নিরাপদ সড়ক চাই’ ‘ভয় দেখিয়ে আন্দোলন, থামানো যাবে না’ স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ