spot_img

ওমিক্রন সংক্রমণে আপাতত লকডাউন দেওয়ার পরিকল্পনা নেই: স্বাস্থ্যমন্ত্রী

ওমিক্রন সংক্রমণের কারণে দেশে আপাতত লকডাউন দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে সাভারে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের (বিআইএইচএম) নির্মাণাধীন ভবনের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‌‌বিমানবন্দরের ল্যাবকে আরও বড় ও আধুনিকায়ন করা হয়েছে। বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টাইন নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ৬০ বছরের ওপরে যারা আছেন তাদের বুস্টার ডোজ দেওয়া হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। আপনারা জানেন ইতোমধ্যে অনেক দেশেই বুস্টার ডোজ দেওয়া শুরু করেছেন। ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশেও বুস্টার ডোজের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের টিকার কোনো অভাব নেই। আমরা বুস্টার ডোজও দিতে পারব ইনশাআল্লাহ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ