spot_img

‘খালেদা জিয়াকে বিদেশ যেতে না দিলে আপনারা পালাবার পথও পাবেন না’

সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি মুক্ত না করেন, গণতন্ত্রকে মুক্ত না করেন- তাহলে কোটি কোটি মানুষ রাজপথে নেমে আসবে।

আপনাদের নিজেদের স্বার্থেই দেশনেত্রীকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বাইরে পাঠান। তাকে সুস্থ করে দেশে নিয়ে আসুন। তা না হলে আপনারা পালাবার পথও খুঁজে পাবেন না।

রোববার (৫ ডিসেম্বর) খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়াকে বন্দি করে গণতন্ত্রকে বন্দি করা হয়েছে। তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে বিলুপ্ত করার অপচেষ্টা চলছে। তাকে যদি মুক্তি না দেওয়া হয় এবং বিদেশে না পাঠানো হয়- তাহলে দেশের কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসবে। সমগ্র দেশের মানুষ চাচ্ছে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক। শুধুমাত্র আপনারা তাকে বিনা চিকিৎসায় হত্যা করতে চাচ্ছেন, কিন্তু বেগম খালেদা জিয়ার কিছু হলে আপনারা কেউ রেহাই পাবেন না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ