তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের অশ্লীল ফোনালাপ ও চিত্রনায়িকা ধর্ষণের হুমকির বিষয়ে মুখ খুলনে মাহিয়া মাহি। পবিত্র ওমরা পালনে বর্তমানে তিনি মসজিদুল হারামে অবস্থান করছেন। সেখান থেকে তিনি এক ভিডিও বার্তায় সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, আমি সেদিন ভীষণ বিব্রত ছিলাম। নিজের আত্মসম্মানবোধে কতোটা আঘাত লেগেছে আমি জানি এবং আমার আল্লাহ জানেন।
সোমবার (৬ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মাহিয়া মাহি বলেন, আপনারা নিজে থেকে একটু চিন্তা কররে দেখবেন, আসলে এই ভাষার প্রতুত্তর কী দেওয়ার উচিত ছিল? কিছু বলার ভাষা আমার সেদিন ছিল না। আমি সেজন্যই কোন প্রতিবাদ করিনি। আমি আমার নিজের মতো করে বিষয়টাকে পাশ কাটিয়ে গেছি।
তিনি বলেন, আমি সমসময়ই এই ব্যাপারে আল্লাহর কাছে বলেছি যে, আমি কষ্ট পেয়েছি। যার কারণে কষ্ট পেয়েছি, সে তার ফলাফল পেয়েছেন এটা প্রমাণিত, আলহামদুলিল্লাহ। আমি ওমরায় এসেছি, এই বিষয়টা নিয়ে আপাতত খুব বেশি কথা বলার ইচ্ছে নেই আমার। আপনারা সকলেই আমার জন্য দুআ করবেন যেন আল্লাহ তা’আলা আমার ওমরাটা কবুল করেন।










