মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছর উদযাপনের অনুষ্ঠানে যোগদানের লক্ষে রাষ্ট্রপতি মুহাম্মাদ আব্দুল হামিদের আমন্ত্রণে (১৫ ডিসেম্বর) তিন দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সোমবার (৬ ডিসেম্বর) দিল্লিতে ভারতের বিদেশ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ সফরের ঘোষণা দিয়েছে।
এদিকে, সফরের প্রস্তুতির লক্ষ্যে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা দুদিনের সফরে ঢাকায় আসছেন মঙ্গলবার। অপরদিকে, ভারতের রাষ্ট্রপতির সফরের সার্বিক প্রস্তুতি নিতে দেশটির একটি অগ্রগতি প্রতিনিধি দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে।
ভারতের বিদেশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়, সফরকালে দু’ দেশের রাষ্ট্রপতির নেতৃত্বে প্রতিনিধি দলের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।










