spot_img
spot_img

বিপিন রাওয়াতের অবদান কখনও ভোলার নয়: নরেন্দ্র মোদি

ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে তার স্ত্রীসহ মোট ১৩ জন নিহত হয়েছেন সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায়। জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

বুধবার (৮ ডিসেম্বর) এক টুইটে নরেন্দ্র মোদি এ কথা বলেন।

তিনি বলেন, জেনারেল বিপিন রাওয়াত একজন অসামান্য সেনানী ছিলেন। ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক। দেশের সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা ব্যবস্থার আধুনিকীকরণে তাঁর অবদান গুরুত্বপূর্ণ। কৌশলগত অবস্থানের প্রশ্নে তাঁর অন্তর্দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি ছিল ব্যতিক্রমী। তাঁর মৃত্যু আমাকে গভীরভাবে শোকাহত করেছে। ওম শান্তি।

অন্য একটি টুইটে মোদি বলেন, তামিলনাড়ুতে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। সেখানে আমরা জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং সশস্ত্র বাহিনীর অন্য সদস্যদের হারিয়েছি। তাঁরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ভারতের সেবা করেছেন। শোকাহত পরিবারের পাশের রয়েছি আমি।

তৃতীয় টুইটে ভারতের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ভারতের প্রথম সিডিএস হিসাবে, জেনারেল রাওয়াত প্রতিরক্ষা সংস্কার সহ আমাদের সশস্ত্র বাহিনীর সাথে সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে কাজ করেছেন। তিনি সেনাবাহিনীতে থাকার একটি সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে এসেছিলেন। বিপিন রাওয়াতের অবদান কখনও ভোলার নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ