spot_img
spot_img

করোনায় মৃত্যু ৫৩ লাখের কাছাকাছি

মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৫২ লাখ ৯৫ হাজারে পৌঁছেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরো আট হাজার ৭৭ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন সাত লাখের বেশি মানুষ।

বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল সাত হাজার ৭০৮ জন। শনাক্ত হয়েছিল পাঁচ লাখ ৮৭ হাজার ৮৯০ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৫২ লাখ ৯৪ হাজার ৯০৯ জন। আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৮০ লাখ ৯১ হাজার ৮৬৪ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ