মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী বার্নাবি জয়েস। রাষ্টীয় সফরে আমেরিকা পৌঁছানোর পর তার দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে।
বুধবার ওয়াশিংটন ডিসিতে ভ্রমণের আগে লন্ডনে ডমিনিক রাব, গ্র্যান্ট শ্যাপসসহ বেশ কয়েকজন ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন জয়েস।
গত সপ্তাহে যুক্তরাজ্যে সফরের সময়ই করোনায় আক্রান্ত হয়েছি উল্লেখ করে অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে তিনি আইসোলেশনে আছেন। এছাড়া তার দেহে করোনার মৃদু সংক্রমণ দেখা গেছে।
অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী আরও বলেন, কমপক্ষে আগামী ১০ দিন আইসোলেশনে থাকব এবং আমেরিকার কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করা হয়েছে।
তিনি বলেন, লন্ডনে ক্রিসমাসের কেনাকাটা করতে গিয়েছিলাম। সেখানে লোকজন সারিবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে ছিল।











