spot_img

মন্ত্রীত্ব হারিয়ে দেশ ছাড়লেন মুরাদ হাসান

অশ্লীল ফোনালাপ ফাঁসের ঘটনায় সদ্য পদত্যাগকারী সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দেশ ছেড়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে দেশ ছাড়ার উদ্দেশে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন। এরপর এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাতেই তিনি বিমানবন্দর ছেড়ে গেছেন বলে কালের কণ্ঠকে একটি গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে।

বিমানবন্দর সূত্র জানায়, আগে থেকে বুকিং করা টিকিটে রাত ১১টা ২০মিনিটে এমিরেটস এয়ারলাইনসের বিকে ৫৮৫৮ নম্বর ফ্লাইটে ঢাকা থেকে কানাডার উদ্দেশে রওনা দেন তিনি। মুরাদ হাসান দুবাই হয়ে কানাডার টরন্টোয় পৌঁছবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ