spot_img
spot_img

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫৩ জনের মৃত্যু

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি ট্রেইলার ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৫৩ জন নিহত এবং অন্তত ৫৮ জন আহত হয়েছে। দুর্ঘটনায় হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ চিয়াপাসে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

মেক্সিকোর এটর্নি জেনারেল অফিস জানায়, এ ঘটনায় নিহতের সংখ্যা ৫৩। এছাড়া অন্তত ৫৮ জন আহত হয়েছে, তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

চিয়াপাস রাজ্যের সিভিল ডিফেন্স লিডার লুইস ম্যানুয়েল মরেনো জানান, দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকেই বলেছেন, তারা গুয়েতেমালা থেকে এসেছেন। তবে এখানকার সবাই যে সে দেশটি থেকে এসেছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তারা ভিন্ন ভিন্ন দেশের নাগরিক।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড বলেন, হতাহতদের মধ্যে অভিবাসনপ্রত্যাশীরাও রয়েছে। তিনি নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ