ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন নয় হাজারেরও বেশি মানুষ। অন্যদিকে শনাক্ত হয়েছেন সাত লাখের বেশি মানুষ।
বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল সাত হাজার ২১ জনের। শনাক্ত হয়েছিল ছয় লাখ এক হাজার ৩৬৮ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৫৩ লাখ ১১ হাজার ৬৮০ জন। আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৯৪ লাখ ২৩ হাজার ৪২৭ জন।
আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ২২ লাখ পাঁচ হাজার ১৩৮ জন।











