spot_img

বিএনপি নেতা আলালের বিচারের দাবিতে শিক্ষামন্ত্রীর সাথে সড়কে শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে মানববন্ধনে যোগ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মানববন্ধনে শিক্ষার্থীরা স্লোগান দেন, দাবি একটাই আলালের শাস্তি চাই, পাকিস্তানের দালাল বিএনপির আলাল।

এসময় শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা কটূক্তিকারী বিএনপি নেতা সন্ত্রাসী মোয়াজ্জেম হোসেন আলালের গ্রেফতার ও বিচার দাবি করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ