spot_img

বাংলাদেশে প্রথমবারের মতো ওমিক্রন শনাক্ত

বাংলাদেশে প্রথমবারের মতো করোনার নতুন ধরন “ওমিক্রন” শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জিম্বাবুয়েতে খেলা শেষে ফেরত আসা বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দুই সদস্যের দেহে ভাইরাসটি শনাক্ত হয়ছে বলে জানান তিনি।

শনিবার (১১ ডিসেম্বর) তিনি এসব কথা বলেন।

এদিকে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন, দুই নারী ক্রিকেটারের ওমিক্রন শনাক্ত হলেও তারা সম্পূর্ণ সুস্থ আছেন। তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।

এর আগে বিশ্বকাপ বাছাইপর্ব শেষে গত ১ ডিসেম্বর জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার পর বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় করোনাভাইরাস পজিটিভ হয়েছিলেন। যে কারণে পুরো দলকেই রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে রাখা হয়েছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ