spot_img
spot_img

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৩৫ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানীতে ১৮ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ১৭ জন। এ নিয়ে চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২৭ হাজার ৯২৮ জন ভর্তি হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে আরও জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ১৯৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৭ হাজার ৬৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬ টি হাসপাতালে ১২৬ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ৬৭ জন রোগী ভর্তি রয়েছে। মোট মৃত্যুর সংখ্যা ১০১ জন। -বাসস।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ