আমেরিকার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কেনটাকি অঙ্গরাজ্যে স্থানীয় সময় শুক্রবার রাতে ভয়াবহ টর্নেডোর আঘাতে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরের দিকে টর্নেডোটি আঘাত হানে। আজ শনিবার বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গণমাধ্যমটি জানিয়েছে, টর্নেডোর আঘাতে কেনটাকির অনেক বাড়ি-ঘর ও স্থাপনা লন্ডভন্ড হয়েছে।
স্থানীয় সূত্র বলছে, টর্নেডোতে ৫০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ক্রেগহেড কাউন্টির বিচারক মারভিন ডে বার্তা সংস্থা এপিকে জানান,টর্নেডোর আরকানসাসের একটি নার্সিং হোম আংশিকভাবে ভেঙে পড়ায় এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অন্তত ২০ জন মানুষ। টর্নেডো আঘাত হানায় বেশ কয়েকজন ওই ভবনের বেজমেন্টে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে।











