চলতি মাসেই বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি জানান, শুরুতে ষাটোর্ধ্ব ও সম্মুখসারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়া শুরুর পরিকল্পনা আছে সরকারের।
সোমবার (১৩ ডিসেম্বর) সকালে কেবিনেট মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি মাসেই ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। সে লক্ষে প্রস্তুতি চলছে। বুস্টার ডোজের জন্য প্রয়োরিটি সেট করা হবে। আগে ফ্রন্ট লাইনারদের দেওয়া হবে।
জাহিদ মালেক বলেন, আরও এক হাজার টিকার বুথ বাড়ানোর নির্দেশ দিয়েছি। বর্তমানে আড়াই হাজার আছে।










