ব্রিটেনে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে অন্তত একজন রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
সোমবার (১৩ ডিসেম্বর) তিনি এই ঘোষণা দিয়েছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বরিস জনসন সাংবাদিকদের বলেন, দুঃখজনকভাবে এখন অন্তত একজন ওমিক্রন আক্রান্ত রোগীর মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।’ তিনি বলেন, ‘ফলে আমি মনে করি এটি ভাইরাসের অপেক্ষাকৃত মৃদু সংস্করণ- এমন ভাবনা এক পাশে সরিয়ে রাখা উচিত এবং এটি মানুষের মধ্যে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে তা স্বীকার করা দরকার।











