spot_img

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪২ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ১৫ জন।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১৭৯ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ১১১ জন।

অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ৬৮ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ২৮ হাজার ১ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৭ হাজার ৭২১ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ