মহামারি করোনায় বিশ্বে দৈনিক মৃত্যু এবং শনাক্ত হওয়া রোগীর সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৩৯ হাজার।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ এই তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৬৯৬ জন। যা আগের দিনের চেয়ে ৭ শতাধিক বেশি। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মারা গেছেন ৫৩ লাখ ২৭ হাজার ৪১৮ জন।
একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৮৯৩ জন। যা আগের দিনের চেয়ে প্রায় ৮ হাজার বেশি। এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৯ লাখ ৯৫ হাজার ২৬৫ জনে।











