spot_img
spot_img

ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প

পূর্ব ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার এক ভূমিকম্প আঘাত করেছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

আমেরিকাভিত্তিক ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেঙ্গগারা প্রদেশের ফ্লোরস দ্বীপের উত্তরে এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিলো।

ইন্দোনেশিয়ার মেটেওরোলজি, ক্লাইমেটোলজি অ্যান্ড জিওফিজিক্যাল এজেন্সি (বিএমকেজি) ভূমিকম্পের জেরে “সম্ভাব্য সুনামির” সতর্কতা জারি করেছে।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র থেকে এক হাজার কিলোমিটারের মধ্যে থাকা উপকূলগুলো বিপজ্জনক ঢেউয়ের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

ভূমিকম্পের ফলে কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি বা মৃত্যুর তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে জনসাধারণকে সতর্কতা অবলম্বনের জন্য আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : আলজাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ