বিভিন্ন অভিযোগ এনে আইন-শৃঙ্খলা বাহিনী র্যাব এবং এর সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপরে যেই নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা দ্বিপক্ষীয় সম্পর্কে কোনও প্রভাব ফেলবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দের ঢাকা সফর উপলক্ষে আয়োজিত আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
তবে মার্কিন নিষেধাজ্ঞার ইস্যুটি খুব দুঃখজনক মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এবং আমরা আলাপ-আলোচনা করে এটির উত্তর দেবো। এমনি হুট করে উত্তর দেওয়া ঠিক হবে না।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন তথ্য অনুযায়ী, প্রতিবছর তাদের পুলিশ হাজারখানেক লোক মেরে ফেলে, গুলি করে মেরে ফেলে। অর্থাৎ আইনবহির্ভূত হত্যা এবং আমাদের কালেভদ্রে এক-দুই জন মারা যায়।
তিনি বলেন, আমেরিকায় প্রতিবছর ছয় লাখ লোক নিখোঁজ হয় এবং মার্কিন প্রতিবেদন বলছে, বাংলাদেশে ১০ বছরে ৬০০ লোক নিখোঁজ হয়েছে। কোথায় ছয় লাখ আর কোথায় ছয়শ।










