spot_img

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন ভারতের রাষ্ট্রপতি

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রামনাথ কোবিন্দ।

এ সময় শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করেন তিনি। বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপনী দিবস উদযাপন এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদের আমন্ত্রণে বাংলাদেশ সফর করছেন তিনি।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ বুধবার (১৫ ডিসেম্বর) সকালে একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকায় পৌঁছেন ভারতের রাষ্ট্রপতি।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এটাই বাংলাদেশে প্রথম সফর। এর আগে ২০১৩ সালের মার্চে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ঢাকায় এসেছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ