spot_img
spot_img

শান্তি প্রতিষ্ঠায় একে অন্যকে সাহায্য করার প্রতিশ্রুতি বাংলাদেশ-ভারতের

বাংলাদেশ ও ভারত এ অঞ্চলে স্থিতিশীল এবং শান্তিপূর্ণ পরিস্থিতি প্রতিষ্ঠায় একে অন্যকে সাহায্য করার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বৈঠকে দুই দেশ এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কাউকে সংখ্যালঘু হিসেবে দেখে না, এখানে সব নাগরিকের সমান অধিকার।এ অঞ্চলে স্থিতিশীলতার জন্য বাংলাদেশ-ভারতের মধ্যে সুসম্পর্ক জরুরি।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের এসব জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনায় প্রধানমন্ত্রী শান্তিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রপতির বৈঠক শুরু হয়। তারা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ