spot_img
spot_img

করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু; শনাক্তের হার ১.০২%

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪১ জনে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৫৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৫৫৯ জনে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ১১৪ জন।

গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ২০৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০২ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ