spot_img

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু; নতুন শনাক্ত ২৬০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৫০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৬০ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জনে।

সোমবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জন। গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ১০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৯৫৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ১২ লাখ ৮৬ হাজার ২৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ০১ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই পুরুষ। তাদের একজন ঢাকা ও অপরজন রংপুর বিভাগের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ