spot_img

বাজারমূল্য বেড়ে গেলে সরকারের কিছু করার থাকে না: খাদ্যমন্ত্রী

শাকসবজি ও তরিতরকারির মূল্য নির্ধারিত না থাকায় বাজারমূল্য বেড়ে গেলে সরকারের কিছু করার থাকে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, শাকসবজি ও তরিতরকারির মূল্য নির্ধারিত না থাকায় বাজারমূল্য বেড়ে গেলে সরকারের কিছু করার থাকে না। খাদ্যদ্রব্যের বাজারমূল্য অর্থনীতির সাথে মানানসই আছে।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াড সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, মানুষ সরু চাল বেশি খাচ্ছে বলে দাম একটু বেশি। পরিবহণ ব্যয় বৃদ্ধির কারণেও চালের দাম বেড়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ