spot_img

ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও গাঢ় হয়েছে: ভারতীয় সহকারী হাইকমিশনার

ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও গাঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহীর ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে মুজিববর্ষকে ঘিরে ভারতের প্রধানমন্ত্রী এসেছিলেন এবং বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতিও এসেছিলেন। এতে ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও গাঢ় হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় চাঁপাইনবাবগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট এর আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ভারতের সহকারী হাইকমিশনার বলেন, বিজয় মাস উল্লাস আর আনন্দের। ৯ মাস যুদ্ধের পর ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। মহান মুক্তিযুদ্ধে ভারত মিত্র দেশ হিসেবে বাংলাদেশের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ