spot_img

শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ মাথা উচু করে দাঁড়িয়েছে: ধর্মপ্রতিমন্ত্রী

ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মধ্যে মাথা উচু করে দাঁড়িয়েছে। দেশের মডেল মসজিদ তৈরি হয়েছে। বেশ কয়েকটি মসজিদ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের অপেক্ষায় রয়েছে আরও বেশ কয়েকটি মডেল মসজিদ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘আন্তঃধর্মীয় সংলাপ/সেমিনার’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন,আমি রাষ্ট্রীয় সফরে একটি দেশে গিয়ে নামাজের জন্য স্থান চেয়েছিলাম। তারা বলেছিলেন অফিসে নামাজের কোনো ব্যবস্থা নেই। অথচ সেটি ইসলামী রাষ্ট্র হিসেবে পরিচিতি।

তিনি বলেন, দেশে অনেক ধর্মীয় উপাসনালয়ে হামলার ব্যাপারে তথ্য আসে হামলাকারীরা মানসিক প্রতিবন্ধী। মানসিক প্রতিবন্ধীরা শুধু কি ধর্মীয় প্রতিষ্ঠানেই হামলা করে থাকে? এসব মানসিক প্রতিবন্ধীদের ব্যাপারে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে সতর্ক থানার আহ্বান জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ