spot_img
spot_img

গরুকে আমরা মা হিসেবে পূজা করি: মোদি

গরু মায়ের মতোই পূজনীয় বলে মন্তব্য করেছেন ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, গরু এবং গোবর্ধন নিয়ে কথা বলাকে কিছু মানুষ অপরাধ বানিয়ে ফেলেছে। কিছু মানুষের জন্য গরু অপরাধ হতে পারে। কিন্তু আমাদের কাছে গরু মায়ের মতো পূজনীয়।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দেশটির উত্তর প্রদেশের বারানসিতে এক ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মোদি বলেন, গরু অনেক মানুষের কাছে মা সমতুল্য এবং পবিত্র। যারা এটিকে পাপ বলে মনে করে তারা বুঝতে পারে না যে, কোটি কোটি মানুষের জীবিকা গবাদি পশুর উপর নির্ভর করে।

মোদি আরও বলেন, যারা গরু-মহিষ নিয়ে ঠাট্টা করেন, তারা ভুলে যান—দেশের আট কোটি পরিবারের জীবিকা এমন গবাদিপশু দিয়েই চলে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ