মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের প্রেসিডেন্ট আব্দুল্লাহ শহিদ।
বুধবার (২২ ডিসেম্বর) এক টুইট বার্তায় তিনি বলেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং সেলফ আইসোলেশনে রয়েছেন।
টুইটার বার্তায় আব্দুল্লাহ শহিদ লিখেছেন, আমি আজ কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছি। আমি বুস্টারসহ উভয় ডোজ টিকা নিয়েছিলাম।











