spot_img
spot_img

মাঝ আকাশে আবারও বিধ্বস্ত ভারতীয় যুদ্ধবিমান; নিহত পাইলট

মাঝ আকাশে আবারও বিধ্বস্ত হয়েছে ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ বাইসন যুদ্ধবিমান। এসময় পাইলট উইং কমান্ডার হর্ষিত সিনহা নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে রাজস্থানে এ দুর্ঘটনা ঘটে।

এক টুইট বার্তায় ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ওয়েস্টার্ন সেক্টরে প্রশিক্ষণ চলার সময় ভেঙে পড়ে মিগ-২১ যুদ্ধবিমানটি। এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুসারে, বাইসন হচ্ছে মিগ-২১ সিরিজের অত্যাধুনিক যুদ্ধবিমান। মিগ-২১ বাইসনের চারটি স্কোয়াড্রন রয়েছে ভারতীয় বিমান বাহিনীতে। একেকটি স্কোয়াড্রনে ১৬ থেকে ১৮টি যুদ্ধবিমান থাকে।

চলতি বছরে এ নিয়ে পঞ্চমবার দুর্ঘটনার মুখে পড়লো ভারতীয় যুদ্ধবিমানগুলো। তবে বারবার দুর্ঘটনার মুখে পড়ায় এই যুদ্ধবিমানের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ভারতের সবশেষ দুর্ঘটনায় সেই প্রশ্ন আরও জোরালোভাবে হাজির হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ