স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া জানিয়েছেন, আগামীকাল থেকে দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়া হবে।
সোমবার (২৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এইডস নিয়ে করা এক জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহামেদুল কবীর বলেন, আগামীকাল থেকে ঢাকায় বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। পর্যায়ক্রমে তা সারাদেশে দেওয়া হবে। কয়টা সেন্টারে দেওয়া হবে তা সন্ধ্যার মধ্যে বলা যাবে।
তিনি জানান, যাদের টিকা দেওয়া হবে তাদের কাছে এসএমএস যাবে। যারা ইতোমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন, দুই ডোজ টিকা নেওয়ার সময় যাদের ছয় মাস পার হয়েছে, ঝুঁকিপূর্ণ-যাদের বয়স ৬০ এর বেশি এবং যারা ফ্রন্টলাইনার তাদের কাছে এই এসএমএস যাবে।










