৬ দিনের মালদ্বীপ সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে গত বুধবার মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহর আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে মালে যান শেখ হাসিনা।
সফরকালে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি। মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছালে প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা, গার্ড অব অনার ও গান স্যালুট দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ এবং ফাস্ট লেডি আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্ট ছাড়াও মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পিপলস মজলিসের স্পিকার (জাতীয় সংসদ) মোহাম্মদ নাশিদ এবং প্রধান বিচারপতি উজ আহমেদ মুথাসিম আদনানের সঙ্গে আলাদা বৈঠক করেন। এছাড়াও মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেন তিনি।










