spot_img

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় একজনের মৃত্যু; শনাক্ত ৪৯৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬২ জনে।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল যা ছিল ৩৯৭ জনে। এ নিয়ে দেশে করোনাতে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জন। ২০ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৩৭ শতাংশ।

এছাড়াও গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ