দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নতুন বছর থেকে অবৈধ, অননুমোদিত ও ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চলবে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দক্ষিণ সিটি করপোরেশনের একাদশ বোর্ড সভায় তিনি এ ঘোষণা দেন।
এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে থাকা শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানস্থ শহীদ জিয়া শিশু পার্ক এর নাম ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্ক’ নামে নামকরণের প্রস্তাব অনুমোদন করা হয়।










