spot_img

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় ২ জনের মৃত্যু; শনাক্ত ৫১২

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে দেশে এ ভাইরাসের আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৭২ জনে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন ৫১২ জন। এনিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জনে।

এদিকে দেশে সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৫২২টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানা যায়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৭৪ শতাংশ।

আর একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২৯০ জন। এনিয়ে এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ১০১ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ